বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩

শিরোনাম :
আবারো শিশু নির্যাতন- আটক ৩

আবারো শিশু নির্যাতন- আটক ৩

dynamic-sidebar

সাতক্ষীরা:-

 ডাবলু মিয়া নামে নয় বছরের এক শিশুকে পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- আইসক্রিম ফ্যাক্টারির দুই কর্মচারী সদর উপজেলার ব্রহ্মরাপুর ইউনিয়নের নুর ইসলামের ছেলে শামীম হোসেন  ও ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা এলাকার শফিকুল ইসলামের ছেলে নাজমুল হোসেন এবং ফ্যাক্টরির মালিক আমজাদ হোসেন।
বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের ডাঙ্গীপাড়ার আশিক সুপার আইসবার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ডাবলু মিয়া ওই এলাকার বাবলু মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান  বলেন, শিশু ডাবলু প্রতিদিন ফ্রি আইসক্রিম খেতে ফ্যাক্টরিতে যাতায়াত করতো। বৃহস্পতিবারও সেখানে গেলে ওই ফ্যাক্টরির কর্মচারী শামীম হোসেন ও নাজমুল হোসেন শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন ও নাজমুল হোসেন নামে ফ্যাক্টরির দুই কর্মচারীকে আটক করা হয়েছে। এছাড়া মালিক আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
তাদের বিরুদ্ধে কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মারুফ হাসান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net