, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
ঝালকাঠিতে অস্ত্রের মূখে জিম্মি করেপ্রবাসীরবাড়িতে ডাকাতি

ঝালকাঠিতে অস্ত্রের মূখে জিম্মি করেপ্রবাসীরবাড়িতে ডাকাতি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ঝালকাঠির রাজাপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের হামলায় ১ জন আহত হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উত্তর আদাখোলা এলাকার আব্দুল রাজ্জাক সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আব্দুল রাজ্জাক সিকদার জানিয়েছেন- দীর্ঘ ১৮ বছর পরে ৩ মাস আগে দেশে আসেন। ঘটনার দিন সোমবার রাত আনুমানিক দেড়টায় সময় প্রথমে তার ভবনের সামনের কেচিগেটের তালা ভেঙ্গে ও তার কক্ষের ছিটকানি ভেঙে ৮ থেকে ৯ জনের একটি মুখোশদারী ডাকাত দল দেশিও অস্ত্র নিয়ে তার রুমে প্রবেশ করে। প্রথমে তার হাত-পা বেঁধে তাকে মারধর শুরু করে। এতে সে গুরুতর আহত হয়। পরে ঘরে থাকা ১০ ভরি সোনার গহনা, ৭ ভরি রুপার গহনা ও নগদ ৭ হাজার টাকাসহ অন্যান্য মালামাল ডাকাত দল হাতিয়ে নেয়।তিনি আরও জানিয়েছেন- ডাকাত দলের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে হবে। এ সময় ওই ভবনের তিনি সহ তার মা-বাবা ও ফুপু অবস্থান করছিল। ডাকাতরা অস্ত্রের মুখে তাদেরকেও জিম্মি করে ফেলে। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী ভবনের মধ্যে তাণ্ডব চালায়।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, এ ব্যাপারে মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net