, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
স্বেচ্ছায় অবসর, নাকি চাপের কাছে নতি স্বীকার আফতাবের !

স্বেচ্ছায় অবসর, নাকি চাপের কাছে নতি স্বীকার আফতাবের !

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: শ্রমিকদের টানা আন্দোলনের মুখে অবশেষে সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। মঙ্গলবার দুপুরে আফতাব হোসেনের স্বাক্ষরিত পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে তিনি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।এ ছাড়া বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সহসভাপতি ইউনুস আলীকে খানকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়। এ সময় মুঠোফোনেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আফতাব হোসেন।বরিশাল জেলা সড়ক পরিবহন (বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পদত্যাগে শ্রমিকরা খুশি হয়েছে।

তাদের দীর্ঘদিনের আন্দোলনের দাবি পূরণ হয়েছে। এখন মালিক সমিতি ভালো লোক দেখে যাকে সভাপতি করবে, আমরা শ্রমিক সংগঠন তাকেই মেনে নেব।এর আগে গত ২ জানুয়ারি বেলা ১১টায় প্রভাতী পরিবহনের চালক আলমগীর হোসেনকে মারধর করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় শ্রমিকদের নির্যাতন এবং বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। আর ওই ঘটনা কেন্দ্র করেই শ্রমিকরা দফায় দফায় আন্দোলন করে পদত্যাগের দাবি জানিয়ে আসছিল।১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি রাজত্ব করেছেন বলে অভিযোগ ছিল। শ্রমিক ও মালিক নির্যাতনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net