, ,

শিরোনাম :
একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০
ফের উত্তাপ বরিশাল কেন্দ্রিয় বাস টার্মিনাল : আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ই সংঘর্ষ : আহত ১০

ফের উত্তাপ বরিশাল কেন্দ্রিয় বাস টার্মিনাল : আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ই সংঘর্ষ : আহত ১০

dynamic-sidebar

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। রবিবার রাতে বাস টার্মিনাল সংলগ্ন লুৎফর রহমান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রমিক মো. রাব্বি, মো. অংকন, মো. শাকিল, মো. হাসান ও মো. মান্না। তারা সবাই বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন মোল্লার অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে ওয়ার্ড শ্রমিক দল নেতা নূরে আলম ও কাশীপুরের ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপের শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়।

চেয়ারম্যান লিটন মোল্লা অভিযোগ করে বলেন,‘জেলা বাস মালিক গ্রুপের সভাপতির পদ থেকে পদত্যাগ করা আফতাব হোসেনের মদদে ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি নূরে আলম তার সহযোগীদের দিয়ে হামলা চালায়। এ সময় তার পাঁচ কর্মীকে কুপিয়ে জখম করা হয়। আহতদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শ্রমিক নেতা নূরে আলম এই অভিযোগ অস্বীকারের পর পাল্টা অভিযোগ করে বলেন, ‘নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনানের নিয়ন্ত্রণ রাখতে লিটন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে ৫ শ্রমিক আহত হয়।’

এদিকে সংঘর্ষের খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত গত ৩ জানুয়ারি সড়কের মধ্যে বাস থামিয়ে যাত্রী উঠা-নামা করানোর কারণে এক পরিবহণ শ্রমিককে মারধর করেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এ ঘটনায় তাৎক্ষণিক নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের শ্রমিকরা সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকে। এর পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি পদত্যাগ করেন আফতাব। এখন আফতাবের পদে বসার জন্য চলছে গ্রুপিং ও লবিং

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net