, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানো সেই পুলিশ ক্লোজড

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানো সেই পুলিশ ক্লোজড

dynamic-sidebar

ভোলায় মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ কাগজপত্র ঠিক থাকলেও অন্যের জন্য অনুরোধ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মাটিতে ফেলে পেটানো ও লাথি মারার ঘটনায় অভিযুক্ত ট্রাফিক পুলিশের এএসআই শাহে আলমকে ক্লোজড করা হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত টিম গঠন করা হয়েছে।

রোববার বিকালের ওই ঘটনার পর যুগান্তরের অনলাইনে ভিডিওসহ সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। রাতেই ওই এএসআইকে ক্লোজড করার বিষয় নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

তিনি যুগান্তরকে জানান, ঘটনা শুনেই অভিযুক্ত ব্যক্তিকে ক্লোজড করা হয়। একই সঙ্গে তদন্ত টিম গঠন করা হয়। তবে রোববার সন্ধ্যায় ভোলা থানায় বসে বিষয়টির সমঝোতা করা হয়। ওই সময় এএসআই শাহে আলম ক্ষমা চান।

আহত বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আওলাদ সোমবার ভোলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, জেলা শহরের বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেল তল্লাশির সময় তার কোনো দোষ ছিল না। তার মোটরসাইকেলের কাগজপত্র ঠিক থাকায় তাকে যেতেও বলা হয়।

তিনি আরও জানান, ওই সময় তার এক বন্ধু ছাত্রলীগ নেতার মোটরসাইকেলটি ছেড়ে দেয়ার অনুরোধ করতেই ক্ষিপ্ত হন এএসআই শাহে আলম।দু-এক কথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদের ওপর চড়াও হন এএসআই শাহে আলম। জামা ও গলায় ধরে টেনে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন।

তবে শাহে আলম জানান, আওলাদও তার ওপর চড়াও হয়েছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net