রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৪

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠি জেলা বিএনপির অফিস উচ্ছেদ করে রেস্টুরেন্ট!

dynamic-sidebar

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় উচ্ছেদ করে সেখানে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত বিএনপির অফিস থেকে আসবাবপত্র বের করে দেয় মালিকপক্ষ।

পরে সেখানে তালা মেরে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ডও ঝুলিয়ে দেয়া হয়।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দেয়া হবে বলে জানা গেছে।

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফরিদ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ফোন করে অফিসের চাবি মালিকপক্ষের লোকজনের কাছে দিতে বলেন।

‘সভাপতি ও সম্পাদকের অনুমতি ছাড়া চাবি দিতে অস্বীকৃতি জানাই। পরে মালিকপক্ষ অফিসের তালা ভাঙার চেষ্টা করলে ভবন মালিক মৃত রশিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইসলামকে চাবি দিই।’

এর পর তারা অফিসের মালামাল বাইরে বের করে তালা মেরে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড লাগিয়ে দেন বলে জানান ফরিদ হোসেন।

তিনি আরও জানান, বিএনপির এ অফিসটি কিবরিয়ার নামে চুক্তি করা ছিল। আর ভবনের মালিক কিবরিয়ার বড় ভাইয়ের শ্বশুর।

নেতাকর্মীদের অভিযোগ, ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া। মনোনয়ন না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে অফিস ছেড়ে দিয়েছেন।

তবে ক্ষোভ থেকে অফিস ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিঞা আহমেদ কিবরিয়া।

তিনি বলেন, আমার আত্মীয়ের কাছ থেকে এই অফিসটি আমি ভাড়া নিয়েছিলাম। এখন পারিবারিক সমস্যার কারণে অফিসটি ছেড়ে দিতে হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net