নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সড়ক মহাসড়কে কাগজপত্র বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ৭ জনকে অর্থদন্ড দেয়া হয় এবং ৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর সিএন্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্রাদি যাচাই-বাছাই করা হলে কিছু যানবাহনের কাগজে অসংগতি থাকায় মটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১৩৮ এবং ১৫২ ধারায় ৭টি মামলায় ৭ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদ- দেওয়া হয়। এছাড়া অভিযানে সর্বমোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় বিআরটিএ অফিসের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply