, ,

শিরোনাম :
বরিশালে শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প অব্যাহত রাখতে হবে’ মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনুধাবনে বরিশালে জেলা পর্যায়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

আজ বুধবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর কবি জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মশিগশি) প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস (অতিরিক্ত সচিব)।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল রাকিব হাসান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, বিজয় কৃষ্ণ দে, কবি তপংকর চক্রবর্তী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net