, ,

শিরোনাম :
বরিশালে ৪ জনের বিষপান, একজনের মৃত্যু

বরিশালে ৪ জনের বিষপান, একজনের মৃত্যু

dynamic-sidebar

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে গত ২দিনে ৪ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

এদের মধ্যে বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের উপেন হালদারের স্ত্রী সুবাসিনি হালদার (৪৫)বরিশাল নেয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার রত্নাপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মিলটন সরকারের স্ত্রী সেবিকা সরকার (২৫), বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের উপেন হালদারের স্ত্রী সুবাসিনি হালদার (৪৫), বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের গোবিন্দ হালদারের স্ত্রী সম্পা বালা (২০), ও বাকাল গ্রামের হালিম মিয়ার ছেলে সাব্বির ইসলাম (১৭) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net