মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪

বরিশালে সাংবাদিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে নিউজ এডিটরস কাউ‌ন্সিলের মানববন্ধন

বরিশালে সাংবাদিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে নিউজ এডিটরস কাউ‌ন্সিলের মানববন্ধন

dynamic-sidebar

ব‌রিশা‌লে যুগান্তর পত্রিকার আলোচিত্রী শামীম আহ‌মেদ‌কে নির্যাত‌নের প্র‌তিবা‌দে এবং জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) সকাল ১১টায় নিউজ এডিটরস কাউ‌ন্সিল বরিশালের উদ্যো‌গে শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠ‌নের সভাপ‌তি হা‌সিবুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জী, আকতার ফারুক শাহীন, সুশান্ত ঘোষ, বিধান সরকার, ফিরদাউস সোহাগ, কাজী মিরাজ মাহমুদ, রাহাত খান, ফিরোজ মোস্তফা, এমএম আমজাদ হোসাইন, গিয়াস উদ্দিন সমুন এবং গোপাল সরকার প্রমুখ।

 

সাংবাদিক বেলায়েত বাবলুর সঞ্চালনায় এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

 

বক্তারা ব‌লেন- পেশাগত দা‌য়িত্ব পালনকা‌লে সাংবা‌দি‌কের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিচার হয়নি। সাংবাদিক শামীম আহমেদকে নির্যাতনকারী সকলের কঠোর বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।’

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net