, ,

শিরোনাম :
দ্রুত ভাবে চলছে রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ভবনরে কাজ

দ্রুত ভাবে চলছে রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ভবনরে কাজ

dynamic-sidebar

দক্ষিন বাংলার অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) এর প্রদান কৃত অনুদানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বরিশাল নগরীর ৫নং ওয়ারড পলাশপুরের ৭নং গলিতে অবস্থিত রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এর নবনিরমিত ভবনের কাজ । চার তলা ভিত সম্বলিত ভবনটির জন্য জমি ক্রয়,পিলার স্থাপন সহ সেফটি টেংকির কাজ সমাপ্তির পথে। তবে সরকার প্রদত্ত টাকার সিংহ ভাগ ইতি মধ্যে জমি ক্রয় সহ সম্পন্ন হওয়া নিরমান কাজের পিছনেই ব্যায় হয়ে গেছে।এ কারনে নতুন করে শংকিত হয়ে পরেছে মাদ্রাসার করতপক্ষ । এতিম শিশুদের বসবাস উপযোগী করে গড়ে তুলতেও আরো অনেক অরথের প্রয়োজন । আর এজন্য সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসা উচিত বলে অভিমত ব্যাক্ত করেছেন মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী ।

তিনি আরো বলেন এ মাদ্রাসায় প্রায় শতাধিক এতিম শিশু খুব কস্ট করে মোহাম্মদপুরে আমার’ই প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসায় অবস্থান করছে। অতি দূরত তাদের মূল মাদ্রাসায় হস্তান্তর করা দরকার । আর এজন্য মাদ্রসার ভবন নিরমান কাজ তারাতারি শেস করা প্রয়োজন। প্রসঙ্গত ৪ বছর পূরবে কোনো সরকারি বেসরকারি অনুদান ছাড়াই অত্র মাদরাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। প্রায় শতাধিক এতিম শিশু মাদ্রসাটিতে বিনামুল্যে থাকা খাওয়ার পাশাপাশি দ্বীনি ইসলামি শিক্ষা গ্রহন করছে ।

এ বিষয়ে বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে আবুল হাসানাত আব্দুল্লাহ’র । এরপরে তিনি স্বশরীরে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দল্লাহ,সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস সহ প্রশাসনের কর্মকর্তাদের  নিয়ে মাদ্রাসাটি পরিদর্শন করে এতিম শিশুদের দূরাবস্থা দেখে ব্যাথিত হন এবং জেলা পরিষদের মাধ্যমে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তবে প্রয়োজনের তুলনায় এই অনুদান অপ্রতুল বলে মনে করেন এলাকাবাসী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net