, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজার মৃত্যুঃ পাশাপাশি কবরস্থানেই দুজনের দাফন সম্পন্ন

চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজার মৃত্যুঃ পাশাপাশি কবরস্থানেই দুজনের দাফন সম্পন্ন

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাচার দাফনের বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে। এ খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত মফিজদ্দিন খানের ছেলে হাসেম খান বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সকালে মৃত হাসেমের দাফনের জন্য বাঁশ কাটতে যান তার ভাতিজা মিজানুর। এ সময় তিনিও হৃদ রোগে আক্রান্ত মারা যান।

এদিকে মিজানুরের মৃত্যু খবর শুনে তার ভাই আলমগীর খান ও চাচাতো ভাই তোতা খানের স্ত্রী লামিয়া বেগমও অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া চাচা এবং ভাতিজা দুজনকেই পরিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের মাতম বইছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net