বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬

শিরোনাম :
এবার নদীপথে অভিযানে ট্রলার থেকে ৭০ মণ জাটকা উদ্ধার

এবার নদীপথে অভিযানে ট্রলার থেকে ৭০ মণ জাটকা উদ্ধার

dynamic-sidebar

ভোলার ভেলুমিয়া এলাকায় একটি ট্রলার থেকে ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার তেতুঁলিয়া নদী থেকে এসব জাটকা উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে- ভোলার ভেলুমিয়া এলাকা থেকে একটি ট্রলারে করে জাটকা বরিশালে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাকের আটক করা যায়নি।

জব্দ জাটকা মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার নুরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, তাদের অভিযান অব্যাহত থাকবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net