অবশেষে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়া পৌরসভার প্রবেশ মুখের রায়েরহাট ব্রিজটি মরণ ফাঁদে পরিনত হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ১৭ কোটি টাকা ব্যয়ে নতুন করে ব্রিজ নির্মাণ করছে।
ইতিমধ্যে ব্রিজ ও এর দু’পাশের সংযোগ সড়কের ৫০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৬/৭ মাসের মধ্যে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটির কাজ সমাপ্ত হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের সহকারী প্রকৌশলী মো.সাজু খান জানান।
এদিকে ব্রিজের নির্মাণ কাজ কচ্ছপ গতিতে হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মরণ ফাঁদে পরিণত হওয়া পুরাতন ব্রিজের ওপর থেকে প্রতি নিয়ত যাত্রী বাহী বাস,দূরপাল্লার পরিবহণ বাস,আলফা-মাহেন্দ্র সহ বিভিন্ন যান-বাহনে স্বরূপকাঠি,বানারীপাড়া,ঝালকাঠি,উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার একাংশের হাজার হাজার মানুষ চলাচল করছে।
বিশেষ করে নিষেধাজ্ঞা অমান্য করে ১৫-২০টন ওজনের পন্যবাহী ট্রাক চলাচল করায় যেকোন সময় পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ে এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ব্রিজ ভেঙ্গে যাত্রী বাস কিংবা মাহেন্দ্র-অালফা নিচে খালে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে ব্যপক প্রাণহানি ঘটতে পারে। এ কারণে এলাবাসী দ্রুত নতুন ব্রিজের নির্মাণ কাজ সম্পন্নের দাবী জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply