শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬

শিরোনাম :
চাদাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করায় দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদকের নির্মানাধিন ভবন ভাংচুর

চাদাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করায় দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদকের নির্মানাধিন ভবন ভাংচুর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক হিরন্ময় পত্রিকার প্রকাশক ও সম্পাদকের নির্মানাধীন ভবনে চাঁদাবাজরা হামলা চালিয়ে ভাঙচুর করে। বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের সামনে গতকাল শনিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার(৩৩) এর নেতৃত্বে মন্নাপ তালুকদারসহ অজ্ঞাত ১৬/১৭ জন মিলে  দৈনিক হিরন্ময় পত্রিকার প্রকাশক ও সম্পাদকের নির্মানাধীন ভবনের উপর হামলা চালায় এবং ৩লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে চাঁদাবাজ সোহেল হাওলাদারের নেতৃত্বে মন্নাপ তালুকদার সহ ১৬/১৭ জন মিলে নির্মানাধীন ভবন ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়।এ ব্যাপারে দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদক এই প্রতিবেদককে বলেন ২০০৯ শালে আমার ক্রয় কৃত জমির উপরে ইমারত নির্মাণ করতে গেলে সোহেল আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে এবং আমার নির্মানাধিন বিল্ডিং এর লেবারদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়ার চেস্টা চালায়। সোহেল যখন এসব করে কোনো নিজের স্বার্থ হাসিল করতে না পেরে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সোহেলের নেতৃত্বে ১৬/১৭ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এসে আমার নির্মানাধিন ভবন ভাংচুর করে। তিনি আরো বলেন এ ঘটনায় কতোয়ালি মডেল থানায় একটি চাদাবাজি মামলার প্রস্তুতি চলছে।

সুত্র বলছে সোহেল রুপাতলি এলাকার একসময়ের বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলো। একসময়কার বিএনপি এই নেতা বিএনপি সরকারের পতন হলে সুযোগ বুঝে ক্ষমতাসীন দলে যোগ দিয়ে নিজের ঘাটি পুনরায় বহাল রাখে। নাম প্রকাশ না করা এক বিশ্বস্ত সুত্র বলছে সোহেলের সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মধ্যে বর্তমানেও অপহরণ মামলা রয়েছে ধুরান্দার সোহেলের বিরুদ্ধে । সূচতুর সোহেলের আরো বিভিন্ন  অপকর্মের ফিরিস্তি নিয়ে আগামি পর্বে চোখ রাখুন দৈনিক হিরন্ময় পত্রিকায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net