বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭

শিরোনাম :

ভোলায় রহস্যজনকভাবে গৃহবধুর মৃত্যু

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি॥ভোলা সদর উপজেলার ধনিয়ায় ইউনিয়নে হাজেরা বেগম (৫৮) নামে এক গৃহবধুর মৃতদেহ ও অচেতন অবস্থায় নাতি রাব্বি (১০) কে উদ্ধার করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১০টায় ধনিয়া ইউনিয়নের ৫নং ওর্য়াডের দরিরাম শংকর গ্রামের মতিয়ার রহমার পন্ডিত বাড়ি এলাকার একটি নির্মানাধীন বাড়ি থেকে রহস্যজনক ভাবে গলায় ফাস দেওয়া অবস্থায় হাজেরার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হাজেরার স্বামী নুরুল ইসলাম মিন্টু পন্ডিত আনুমানিক রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি আসলে ঘরে স্ত্রী হাজেরা ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের ভিতরের ধান রাখার বাক্সে নিচে ৮ বছরের নাতিকে অচেতন অবস্থায় পায়।

পরে আশেপাশে খোজাখুজি করলে বাড়ি থেকে প্রায় ৮০ মিটার দূরে নির্মানাধীন ঘর থেকে গলায় ফাস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পেরন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net