নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ বরিশালে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ রবিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
এছাড়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বরিশালের ১০টি উপজেলা থেকে আগত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply