বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২

শিরোনাম :
চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

dynamic-sidebar

ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃশরিফ মতলব (২৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাসন শহরের রুপালী ব্যাংকের ২য় তলায় জেনারেটরের সংযোগ লাগাতে গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ (১১ হাজার ভোল্ট) প্রবাহিত লাইনের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তি চরফ্যাসন পৌরসভা ৯নং ওয়ার্ড সংলগ্ন দক্ষিণ ফ্যাসন গ্রামের আঃ মতিন মতলব এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাসন শহরের রুপালী ব্যাংকের ২য় তলায় জেনারেটরের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ (১১ হাজার ভোল্ট) প্রবাহিত লাইনের সংস্পর্শে আসামাত্র বিকট একটা শব্দ হয়। এসময় তার শরীরে আগুন জ্বলতে দেখা যায়। ঐ সময় লোকজন দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net