বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
ভোলায় ‘শিশু-বিবাহমুক্ত’ঘোষণা : শপথ নিলেন শিক্ষার্থীরা

ভোলায় ‘শিশু-বিবাহমুক্ত’ঘোষণা : শপথ নিলেন শিক্ষার্থীরা

dynamic-sidebar

শিশু-বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজেকে ‘শিশু-বিবাহমুক্ত’ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি)দুপুরে স্কুলের মাঠে কয়েক শতাধিক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যের উপস্থিতিতে বিদ্যালয়কে ‘শিশু-বিবাহমুক্ত ঘোষণা’ করা হয়েছে। চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন শিক্ষার্থীদের এই শপথবাক্য পাঠ করান। স্কুলটিতে কয়েক বছর ধরে কোনো শিশুর বিয়ে না হওয়ায় ও আগামীতে কোনো শিক্ষার্থীর যাতে শিশুবিয়ে না হয় তার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে শিশু-বিবাহমুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সম্মিলিত শিশুবিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আইইসিএম প্রকল্পের এডুকেশন অফিসার মো: সেলিম মিয়া ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মো: মনিরুজ্জামান,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠকালে অঙ্গীকার করেনÑ আমাদের বিদ্যালয়ে কোনো শিশুবিবাহ/বাল্যবিবাহ হতে দেব না, শিশুদের ওপর কোনো নির্যাতন হতে দেব না। যেখানেই শিশু বিয়ে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net