, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা

কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি বড় অংশ ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির নিয়মিত কার্যক্রম ও পরীক্ষা-নিরীক্ষা চলাকালে হঠাৎ সামনের ক্রেনের একটি বড় অংশ ভেঙে নদীর তীরে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় আশপাশে লোকজন না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

২৫০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ দেশের অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত অন্যতম বৃহৎ উদ্ধারকারী জাহাজ। ২০১৩ সালে জাহাজটি বরিশালে আনা হয়। নৌপথে দুর্ঘটনার কবলে পড়া বড় আকারের লঞ্চ ও জাহাজ উদ্ধারে এটি ব্যবহার করা হয়ে থাকে।

উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাহাজটির ক্রেন ভেঙে পড়ার ঘটনায় এর কারিগরি সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net