, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে-২০১৯ অনুষ্ঠিত

কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে-২০১৯ অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বরিশালে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় কাউনিয়া থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) গোলাম কবির, সেকেন্ড অফিসার তানজিল আহম্মেদসহ থানার অন্যান্য অফিসার ও সদস্যরা।

কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যরা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক অত্যন্ত মনোযোগ সহকারে উপস্থিতিদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার বক্ত্যবে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ সহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net