, ,

শিরোনাম :
বরিশালে শিক্ষকদের অবৈধভাবে বদলির প্রতিবাদে মানববন্ধন

বরিশালে শিক্ষকদের অবৈধভাবে বদলির প্রতিবাদে মানববন্ধন

dynamic-sidebar

শিক্ষকদের অবৈধভাবে বদলির প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ হজানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম জাফর, আবুল কালাম ও আয়শা আক্তার প্রমুখ।

বক্তারা সহকারি শিক্ষকদের অন্যায় ভাবে বরিশাল সদর উপজেলা ও মহানগরীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা মানা হচ্ছে না। যত্রতত্র বদলি করা হচ্ছে। এর প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। অবৈধ বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net