শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫০

শিরোনাম :
র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৬ শিক্ষার্থী আজীবন বহিস্কার

র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৬ শিক্ষার্থী আজীবন বহিস্কার

dynamic-sidebar

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।

ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে র‍্যাগ দেয়ার পর ভিডিও শনিবার (২ ফেব্রুয়ারি) ছেড়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তৈরি হয় সমালোচনার ঝড়।

রোববার (৩) দুপুরে বিষয়টি নিয়ে সভা বসে প্রক্টরিয়াল বডির। এতে অভিযোগের সত্যতা মেলায় টেলিকমিউনিকেশন বিভাগের ৬ ছাত্রকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‌

এসময় প্রক্টর বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।এতে সন্তোষ জানিয়েছেন ভুক্তভুগী শিক্ষার্থী।শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মত ঘটনা অনাকাংখিত। সাধারন শিক্ষার্থীদের প্রত্যাশা, র‍্যাগিং বন্ধে সবসময় কঠোর থাকবে প্রশাসন।

বহিষ্কারের পাশাপাশি ৬জনের বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net