, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
প্রথমবারের মতো ববির আকাশে উড়লো শিক্ষার্থীদের তৈরি ড্রোন

প্রথমবারের মতো ববির আকাশে উড়লো শিক্ষার্থীদের তৈরি ড্রোন

dynamic-sidebar

ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ সোহেল মাহামুদ, আহম্মদ সাবির, জুবায়ের আবদুল্লাহ জয়, আবু সাঈদ মোঃ আফ্রিদি ও মীর সামিউর রহিম সাদ এর সফল প্রচেষ্টায় প্রথম বারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ের আকাশে নিজেদের তৈরি ড্রোন উড়ল। গতকাল সোমবার দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গনে এর সফল উড্ডয়নের শুভ উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এসময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, সিএসই বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকসহ সিএসই বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও সমৃদ্ধি কামনা করেন । ড্রোনটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে ব্যবহার করা যেতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। উদ্বোধনের পর ড্রোনটি উড়িয়ে দেখান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আবদুল্লাহ জয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে নির্মাতাদের উৎসাহ প্রদান করেন। এর মাধ্যমে “অটোমেটেড ক্রপস কোয়ালিটি মনিটোরিং ইউজিং ড্রোন সার্ভেলেন্স এন্ড ইমেজ প্রসেসিং” প্রজেক্টের প্রথম পর্বের সফল উড্ডয়ন সম্পন্ন হল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net