, ,

শিরোনাম :
অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা করলো শ্বশুর

বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের সুযোগ নিয়ে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা করলো শ্বশুর

dynamic-sidebar

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় থানা পুলিশ শ্বশুড়কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত শ্বশুর নুরুল ইসলাম ওরফে নাজিমকে (৫৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম খাজুরিয়া গ্রামের।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, পশ্চিম খাজুরিয়া গ্রামের খলিল হাওলাদারের কন্যা হালিমা বেগমের (২১) সাথে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম হোসেন ওরফে নাজিমের বুদ্ধিপ্রতিবন্ধী পুত্র সোহাগ বেপারীর সাথে সাত মাস আগে বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় পুত্রবধুর বাবার বাড়ি পশ্চিম খাজুরিয়া গ্রামে বেড়াতে আসেন শ্বশুর নুরুল ইসলাম ওরফে নাজিম। ওইদিন রাত আটটার দিকে পুত্রবধূ হালিমাকে ঘরে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় শ্বশুর নুরুল ইসলাম। এসময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে নুরুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

এ ঘটনায় হালিমা বেগম বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net