বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭

বরিশালের সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন পেলেন অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মিরা ।

বরিশালের সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন পেলেন অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মিরা ।

dynamic-sidebar

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনেও বড় চমক দেখালেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দল মনোনীত ৪১ জনের মধ্যে ৩৯ জনই নতুন মুখ। এবার সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোন নেত্রী ঠাঁই পাননি। তবে দুইটি আসনে এখনো প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়নি। তালিকায় অধিকারকর্মী আরমা দত্ত ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা রয়েছেন।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা ঘোষণা করেন।

সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হিসেবে আওয়ামী লীগের প্রাপ্য আসন সংখ্যা ৪৩ হলেও ঘোষণা করা হয়েছে ৪১টি। বাকি ২টি আসন শনিবার ঘোষণা করা হতে পারে। এদের মধ্যে বরিশালের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মিরা ।

                                                 রাজপথে

উল্যেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত ৮০ দশকের ছাত্রনেতা জহিরুল হক হলের নির্বাচিত সাবেক জিএস ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোশাররফ হোসেন রাজার সহধর্মিনী অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা ।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের প্রাপ্ত আসন ৪৩টি। সেই হিসেবে এখনও দুটি আসনের মনোনয়ন বাকি রয়েছে। এ ২টি আসনে প্রার্থীর নাম আজ শনিবার ঘোষণা করা হতে পারে। এ ২টি আসনে ১৪ দলের শরিক কোন দল থেকে দেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি (জাপা) ৪টি, বিএনপি ১টি, স্বতন্ত্র ও অন্যান্য দুটি সংরক্ষিত আসন পাবেন। বিএনপির এমপিরা শপথ না নেয়ায় তাদের প্রাপ্য একটি আসনে নির্বাচন স্থগিত থাকবে। বাকি ৪৯টি আসনে ৪ মার্চ ভোট হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net