মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
ছোট ভুলে বিয়ের ৩ মিনিটেই তালাক!

ছোট ভুলে বিয়ের ৩ মিনিটেই তালাক!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ছোট একটি ভুলের জন্য বিয়ের তিন মিনিট পরই বরকে তালাক দিয়েছেন কনে। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি আদালত থেকে বের হন, কিন্তু বরের ছোট একটি ভুলের জন্য তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন কনে। ঘটনাটি ঘটেছে কুয়েতে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর অনলাইন’ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন বলা হয়, আদালত থেকে বের হওয়ার সময় হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ায় কনেকে ‘স্টুপিড’ বলেন বর। আর কনে এতে প্রচণ্ড রেগে যান এবং বিচারকের কাছে গিয়ে বরকে তালাক দেয়ার কথা জানান।কনের দাবি মেনে বিচারক তিন মিনিট আগে যাদের বিয়ে সম্পন্ন করেন, তাদের তালাকে সম্মতি দেন। অথচ তারা স্বামী-স্ত্রী হিসেবেই তার কাছ থেকে বিদায় নেন। কুয়েতের ইতিহাসে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত বিয়ে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই মন্তব্য করেন যে কনে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। টুইটারে একজন লেখেন, শুরুতেই একের প্রতি অন্যের সম্মান না থাকলে বৈবাহিক জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়।

আরেকজন লেখেন, বিয়ের শুরুতেই যার আচরণ এমন, তাকে ত্যাগ করাই ভালো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net