, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে স্কুলের সামনে সিগারেট বিক্রি করায় ২ বিক্রেতার কারাদন্ড

বরিশালে স্কুলের সামনে সিগারেট বিক্রি করায় ২ বিক্রেতার কারাদন্ড

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর জেলা স্কুলের সামনের দোকানগুলিতে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করায় ২ দোকানদারকে ৭ দিনের বিনাস্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বরিশাল জেলা স্কুলের সামনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলা স্কুলের সামনের চায়ের দোকানদার ধলু তালুকদারের ছেলে বাদল তালুকদার(৩০), মৃত আবুল কাশেম শিকদারের ছেলে মো রফিক(৩২)।

সূত্র জানায়, আজ দুপুরে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে প্রকাশ্যে এসব দোকানে সিগারেট-গুল-তামাক বিক্রয় করার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করেন।এবং উভয় দোকানদারকে ৭ দিনের বিনাস্রম কারাদন্ড দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মৌ আব্দুল হালিম নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইভটিজিং ও স্কুল কলেজের সামনে বিড়ি-সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল হালিম জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের এসকল অভিযানে তাৎক্ষনিক সহযোগীতা আরো জোরদার করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net