, ,

শিরোনাম :
গৌরনদীতে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩ বাসভাড়া নিয়ে মাদারীপুরে সংঘর্ষে আহত ১০ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল
বরিশালে বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারসহ ৪৭ নেতাকর্মীর জামিন

বরিশালে বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদারসহ ৪৭ নেতাকর্মীর জামিন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। নগরীর রূপাতলী এলাকায় চাঁদার দাবিতে মহানগর আওয়ামী লীগের ২৫ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াদুদুর রহমান সোহেল মোল্লাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে- উচ্চাদালতের জামিনের মেয়াদ শেষে ওই ৪৭ নেতাকর্মী রোববার (১০ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ আগামী ধার্য্য তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। জিয়া সিকদার ছাড়াও জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহিউদ্দিন মুন্সি, সাইফুল ইসলাম, বাসেদ দেওয়ান, রাজিব, আলী দপ্তরী, রাজ্জাক সিকদার, তানজিল, রফিক খান, জাহাঙ্গীর খান, কাওছার মোল্লা, আবু হুরায়রা, লিটন মৃধা, হাকিম হাওলাদার, মোতালেব ওরফে মতু হাওলাদার ও হানিফ মোল্লাসহ ৪৭ জন।

মামলা সূত্রে জানা গেছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২৫ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াদুদুর রহমান সোহেলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের নাম ভাঙিয়ে এজাহারনামীয় আসামি কাওছার মোল্লাসহ অন্যান্যরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সোহেল চাঁদা দিতে অপারগতা জানালে কাওছারসহ অন্যান্যরা তাকে দেখে নোয়ার হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর ওয়াদুদুর রহমান সোহেল নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে বাসা থেকে বের হয়ে উকিল বাড়ি সড়কে পৌঁছালে জিয়াউদ্দিনসহ অন্যান্যরা তার পথরোধ করে। এ সময় তাদের দাবি করা ৫ লাখ টাকার জন্য সোহেলকে পিটিয়ে আহত করেন। আসামিরা এসময় সোহেলের সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ওয়াদুদুর রহমান সোহেল বাদী হয়ে ২৬ ডিসেম্বর বরিশাল কোতয়ালি মডেল থানায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়।

মামলা দায়েরের পর জিয়াউদ্দিনসহ ৪৭ নেতাকর্মী উচ্চাদালত থেকে আগাম জামিন নেয়। রোববার উচ্চাদালতের দেয়া জামিনের মেয়াদ শেষে ওই ৪৭ নেতাকর্মী নিন্মাদালতে আত্মসর্মপন করে জামিন আবেদন করেন। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার ধার্য্য তারিখ পর্যন্ত তাদের জামিন বর্ধিত করেন।

মামলার অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি নেতাকর্মীদের নামে ‘গায়েবি’ মামলা দায়ের করা হয়েছিল।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net