, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
নগরীর নতুন বাজারের ব্যবসায়ির ছেলের হাতের রগ কাটলেন ছাত্রদল নেতা!

নগরীর নতুন বাজারের ব্যবসায়ির ছেলের হাতের রগ কাটলেন ছাত্রদল নেতা!

dynamic-sidebar

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় জুবায়দাল হাসান পিন্স (২০) নামে এক যুবককে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে ওয়ার্ড ছাত্রদল নেতা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাজার সম্মুখে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তমাখা একটি বগি দা উদ্ধার কেেরছে।

রক্তাক্ত যুবক জুবায়দাল হাসান পিন্স নতুন বাজার এলাকার বাসিন্দা ও ওই বাজারের কাঁচামাল ব্যবসায়ি আবুল বাসার বাদশার ছেলে। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন।

আহত প্রিন্সের পরিবারের অভিযোগ পূর্ব শক্রতার জেরে একই এলাকার বাসিন্দা মো. হারুন ওরফে ফেন্সি হারুনের ছেলে ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক আকাশ এই হামলা করে।

ঘটনা প্রত্যক্ষদর্শী বাজারের একাধিক ব্যবসায়ি জানিয়েছেন- জুবায়দাল হাসান পিন্স বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। তখন বগি দা হাতে ছুটে গিয়ে পেছন থেকে তাকে কোপ দেয় হারুনের ছেলে আকাশ। সেই কোপা ঠেকাতে গিয়ে প্রিন্সের বাম হাতে রক্তাক্ত জখম হলে দা ফেলে পালিয়ে যায় আকাশ। এসময় দ্রুত প্রিন্সকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে সংশ্লিষ্ট নতুন বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বগি দাটি উদ্ধার করে।

জুবায়দাল হাসান পিন্সের বাবা আবুল বাসার বাদশা হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে বলেন বরিশালটাইমসকে জানিয়েছেন- ধারালো দায়ের কোপে তাঁর ছেলের বাম হাতের রগ কেটে গেছে। কিন্তু কি কারণে বা কেন কুপিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনায় একটি মামলা করবেন বলে জানান ব্যবসায়ি বাদশা।’

নতুন বাজার ফাঁড়ি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানিয়েছেন- হামলায় ব্যবহৃত বগি দাটি উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে জানতে বরিরশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামানকে একাধিকবারর ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net