সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রাতের খাবারের পর বারতি খাবারে ওজন অতিদ্রুত বাড়তে থাকে

রাতের খাবারের পর বারতি খাবারে ওজন অতিদ্রুত বাড়তে থাকে

dynamic-sidebar

রাতের খাবার খাওয়ার পরপরই অনেকের হালকা কিছু খেতে ইচ্ছে করে। যদিও বেশিরভাগ সময়ই পেটে কোনো ক্ষুধা থাকে না। তবে খেতে শুরু করলে আবার কমও খাওয়া হয় না।
দেখা গেল, রাতে ঠিক সময়েই বিছানায় আপনি, কিন্তু ঘুম আসছে না। বরং মাঝ রাতে হঠাৎ স্ন্যাকস খেতে ইচ্ছা করছে। আবার ব্যাপারটা ঠিক ক্ষুধাও বলা যাবে না।এমন অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই রয়েছে।ব্রিংহাম ইয়াং ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায়, গভীর রাতের হালকা খাবারের জন্য মস্তিষ্ক এক ধরনের সিগনাল দেয়। যাতে আমরা ভিন্নমাত্রায় তৃপ্তি অনুভব করি।
মস্তিষ্কের এ প্রক্রিয়ার কারণেই গভীর রাতে খাওয়া শুরু করলে তুলনামূলক বেশি খাওয়া হয়ে যায়। জরিপে দেখা যায়, মাঝ রাতের খাবারের পদ খুঁজতে গেলে পছন্দ তালিকার প্রথম দিকে থাকে স্ন্যাকস, চকলেট ও কেক। আর রেফ্রিজারেটরের দরজা তো খোলাই থাকে!গবেষণায়, এক দিনে দু’বার ১৫ জন নারীকে ‘এফএমআরআই’ পরীক্ষা করানো হয়। তাদের কাছে জানতে চাওয়া হলে জবাবে তারা বলেন, সকালের তুলনায় তারা সন্ধ্যায় অনেক বেশি খেতে পারেন।কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন, মাঝ রাতে ঘরে আলো কম থাকায় এবং কিছু হরমোন নিঃসরণ বন্ধ থাকায় আমাদের মস্তিষ্ক নির্ধারণ করতে পারে না, ঠিক কতটা খাওয়া হচ্ছে। ফলে তৃপ্তি পেতে তুলনামূলক অনেক বেশি খাওয়া হয়ে যায়। আর এভাবেই অতিরিক্ত ক্যালোরি যোগ হয় আমাদের শরীরে, ফলে ওজন অতিদ্রুত বাড়তে থাকে।
ভিন্ন এক গবেষণায় প্রত্যেককে এক বাটি করে স্যুপ খেতে দেওয়া হয়। মাঝ রাত হওয়ায় আলো স্বল্পতার কারণে তারা বাটিতে স্যুপ কমতে দেখে না। অর্থাৎ, দিনের মতো রাতে আমাদের ইন্দ্রিয় ততটা সচল থাকে না। ফলে মস্তিষ্ক সিগনাল দিতে থাকে আরও খাওয়ার জন্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net