বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

বরিশালে প্রেমের দায়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

dynamic-sidebar

পটুয়াখালীর বাউফলে এক ছাত্রলীগ নেতার বোনের সাথে প্রেম করার অপরাধে অপর এক ছাত্রলীগ নেতার কলেজ পড়ুয়া ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে- বাউফল সরকারী কলেজ শাখার ছাত্রলীগের এক নেতার বোনের সাথে উপজেলা ছাত্রলীগের অপর এক নেতার ভাই ও বাউফল সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুজিব মোল্লার সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল।

এ বিষয়টি কোন পরিবারই মেনে নেয়নি। ঘটনার দিন দুপুর সোয়া ১২টার দিকে মুজিব মোল্লাকে সাব-রেজিস্টার অফিসের সামনে পেয়ে প্রেমিকার ভাই ও সরকারী কলেজ শাখার ছাত্রলীগ নেতা আটক করে মারধর করে।একপর্যায়ে তার সাথে থাকা এক যুবক মুজিবকে মাথায় ছুরিকাঘাত করে। এ খবর পেয়ে স্বজনেরা এসে তাকে উদ্ধার বাউফল হাসপাতালে নিয়ে ভর্তি করে।সংশ্লিষ্ট চিকিৎক জানিয়েছে- মুজিবের মাথার ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net