শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০

শিরোনাম :

পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা

dynamic-sidebar

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগার এর যৌথ আয়োজনে পিরোজপুর জেলা কারাগারকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলখানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান, জেল সুপার মো. শামীম ইকবাল,

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. শরীয়তুল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু।এ সময় পিরোজপুর জেলা কারাগারে যে সকল মাদকসেবী ও ব্যবসায়ী আছে তারা আর কখনও মাদকের সাথে সম্পৃক্ত হবে না বলে অঙ্গীকার করেন। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে ৪০০ কয়েদির মাঝে ৩টি এলইডি টেলিভিশন প্রদান করা হয়।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net