, ,

শিরোনাম :

বরিশালে গ্যাসচালিত ৬ অটোরিকশায় জরিমানা

dynamic-sidebar

বরিশালে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও অটোরিকশায় ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন,

‘সকাল সাড়ে ১১টায় শীতলাখোল ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। মুন্সির গ্যারেজ এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থাকায় মেসার্স রহমতুল্লাহ ব্রাদার্সের মালিক সোহরাব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।লঞ্চঘাট এলাকায় অটোরিকশায় রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় ৬টি অটোরিকশা আটক করা হয়। পরে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net