, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদির রহস্যজনক মৃত্যু!

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদির রহস্যজনক মৃত্যু!

dynamic-sidebar

বরিশাল কেন্দ্রীয় কারাগারে কবির সিকদার (৪০) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছেন। শুক্রবার বেলা ১টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের নির্যাতনে তিনি মারা গেছেন। তবে কারা কর্তৃপক্ষের দাবি কবির সিকদার আত্মহত্যা করেছেন।

কবির সিকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দলিল উদ্দিন সিকদারের ছেলে। তিনি ভোলার মনপুরা থানার একটি চুরি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কারাগারে চন্দ্রদ্বীপ নামক ভবনটিতে তিনি ছিলেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন- কারাগারের ভেতরে খুঁজে কবির সিকদারকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে কারা অভ্যন্তরে ডিভিশন ভবনের রান্না ঘরের স্টোর রুমের আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কবির সিকদারকে দেখতে পায় কয়েদিরা।

খবর পেয়ে কারা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে যায়। সেখানে ডিউটিরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালে ডিউটিরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম খবর বরিশালকে বলেন- লাশটির সুরতহালের প্রস্তুতি চলছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

এদিকে কারাগারের ভেতকার একটি সূত্র দাবি করেছে- সকালে কারা অভ্যন্তরে বেশ কয়েকজন কারারক্ষী মিলে তাকে মারধর করেন। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- সেই মারধরেই কয়েদির মৃত্যু হয়েছে। পরবর্তীতে এই বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।’

তবে সূত্রের ওই দাবিকে সমূলে অস্বীকার করে বরিশাল কারাগারের জেলার ইউনুস জামান বলছেন- এটি যে আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদনেই প্রকাশ পাবে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net