, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে গ্যাস ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

বরিশালে গ্যাস ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

নিয়মবহির্ভূতভাবে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার মজুদ রাখার দায়ে বরিশালে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী মঙ্গলবার এই অর্থদন্ড প্রদান করেন।

অভিযুক্ত ব্যবসায়ী হচ্ছেন নগরীর বটতলা এলাকায় শরীফ এন্টারপ্রাইজের মালিক মো. নুরুল আলম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, শরীফ এন্টারপ্রাইজের অনুমোদিত লাইসেন্সের শর্তনুযায়ী ওই ডিলার সর্বোচ্চ ৪০টি এলপিজি সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু তার গোডাউনে অভিযান চালিয়ে ২ শতাধিক সিলিন্ডার মজুদ পাওয়া যায়।

এর দায়ে নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net