, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পিরোজপুরে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

পিরোজপুরে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

dynamic-sidebar

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চণ্ডিপুর মালবাড়ি ব্রিজসংলগ্ন বাঁশগাড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে স্থানীরা খালে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহ একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত বাঁধা ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। মরদেহ ৫-৭ দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net