, ,

শিরোনাম :
গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক মসজিদের ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ মার্চ) সকালে এ দুর্ঘটনায় নিহত হাফেম মোঃ মহিবুল্লাহ (২৫) বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে গুঠিয়া এলাকার হাওলাদার বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, মসজিদের ছাদের ওপরেই বিদ্যুতের তার ছিলো, যেখানে পানি জমে ছিলো। সকালে ছাদে জমে থাকা সেই পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন হাফেজ মোঃ মহ্বিুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুঠিয়া ফাড়ি পুলিশের এএসআই রফিকুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net