বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

বানারীপাড়ায় বিএম কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী বিপ্লব (২১)কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ব্যাপারে আহত বিপ্লবের মা বিউটি বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিদিহার গ্রামের বায়েজিদ,সৌরভ, জালিস, আবু বক্কর ও আরিফকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাত ৯টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখে ওই গ্রামের আবু হানিফের ছেলে ও বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বিপ্লব বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী বড় করফাকর গ্রামের ইউপি সদস্য আ. করিমের বাড়ির সামনের রাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা তাকে বেধরক পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net