বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশালে প্রেমিককে নিয়ে ছাত্রীদের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতুরি পেটায় আহত-২

বরিশালে প্রেমিককে নিয়ে ছাত্রীদের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতুরি পেটায় আহত-২

dynamic-sidebar

কাওসার মাহমুদ মুন্না ॥ বরিশাল নগরীতে এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর প্রেমিককে ভাগিয়ে নেয়ার অপবাদ দিয়ে ৮ম শ্রেণীর অপর এক ছাত্রীকে ঘন্টা দেয়ার হাতুরি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঐ স্কুল ক্যাম্পাসের ভিতর।এ সময় ঐ ছাত্রীকে উদ্ধার করতে এসে ১০ম শ্রেণীর অন্য এক ছাত্রী আহত হয়েছে।

আহত দুই ছাত্রী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ছাত্রীরা জানায়, ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে ইমরান নামের এক বখাটের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু ঐ বখাটে ইমরার ৭ম শ্রেণীর ছাত্রীকে ছেড়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলতে বিভিন্ন প্রকার হয়রানি করে আসছে। ইমরানের সাথে ৮ম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক থাকা সন্দেহে ৭ম শ্রেণীর ছাত্রী তার ক্লাসের ১৫/১৬ জন সহ ১০ম শ্রেণীর এক ছাত্রীর সহায়তায় স্কুলের একটি কক্ষে নিয়ে ঘন্টা দেয়ার হাতুরি দিয় পিটায় এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। ঘটনাটি দেখে ৮ম শ্রেণীর ছাত্রীর চাচাত বোন ঐ স্কুলেরই ১০ম শ্রেণীর ছাত্রী তাকে উদ্ধার করতে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে ৬ষ্ঠ শ্রেণীর অপর এক ছাত্রী আহতের পরিবারের কাছে খবর দেয় । পরে তারা স্কুল থেকে আহত অবস্থায় মেয়েদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ঐ স্কুলের সহকারি শিক্ষক এনায়েত হোসেন জানায়, ঘটনাটি তারা শুনে আজ শনিবার কমিটির সদস্যদের নিয়ে একটি মিটিং করেছে। আগামিকাল রবিবার দুই গ্রুপের শিক্ষার্থীদের অভিভাবকসহ স্কুলে ডেকেছে। বিস্তারিত শোনার পরে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে বলে জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net