শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫

শিরোনাম :
ঝালকাঠিতে নৌকা সমর্থক ছাত্রলীগের উপর ছাত্রলীগ নেতার হামলা : ছাত্রলীগ সম্পাদক বহিস্কার

ঝালকাঠিতে নৌকা সমর্থক ছাত্রলীগের উপর ছাত্রলীগ নেতার হামলা : ছাত্রলীগ সম্পাদক বহিস্কার

dynamic-sidebar

তৃতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন অপু সিকদারকে দলীয় পদ থেকে বহিঃস্কার করা হয়েছে। রবিবার বিকেলে ই-মেইল বার্তায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বিষয়টি খবর বরিশালকে নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে জখম করা, সংগঠন বিরোধী কর্মকান্ডে অংশগ্রহণ করা ও গঠণতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে রবিবার দুপুরে জেলার কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন অপু সিকদারকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিঃস্কার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net