বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা
এক ছাত্রলীগ নেতাকে আরেক ছাত্রলীগ নেতার প্রাণনাশের হুমকি

এক ছাত্রলীগ নেতাকে আরেক ছাত্রলীগ নেতার প্রাণনাশের হুমকি

dynamic-sidebar

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদের ওপর হামলার ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইফতেখার বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান তাঁকে এ হুমকি দিয়েছেন।

মামলার বরাত দিয়ে থানার পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামানের সঙ্গে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদের সহসভাপতি এস এম বায়জিদ হোসেনের বিরোধ রয়েছে। গত মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে রাব্বি নিউ মার্কেটের সামনে ২৫ থেকে ৩০ জন যুবক ইফতেখার মাহামুদকে পিটিয়ে জখম করেন। আহত ইফতেখার এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গত বুধবার এ ঘটনায় ইফতেখার মাহামুদের খালাতো ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাদী হয়ে অনিরুজ্জামানকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ইফতেখার বলেন, গত শুক্রবার বেলা ২টা ১৩ মিনিটে অনিরুজ্জামান মুঠোফোনে ইফতেখারকে মামলা তুলে নেওয়ার জন্য বলেন। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি চিকিৎসা শেষে পিরোজপুরে গিয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

অনিরুজ্জামানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক গতকাল শনিবার বিকেল চারটায় বলেন, ছাত্রলীগ নেতাকে হুমকির অভিযোগ কেউ করেননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net