, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী
বানারীপাড়ায় পৌর মেয়রের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বানারীপাড়ায় পৌর মেয়রের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় মহিষাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য স্কুল সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের এশার আযান ও নামাজ পিছিয়ে দেওয়ার ঘটনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন এবং পত্রিকায় বিভ্রান্তিমূলক অপ-প্রচারের প্রতিবাদে স্কুল ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিকালে বানারীপাড়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহিষাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক জাকির হোসেন লিখিত বক্তব্যে দাবী করেন গত ৩ মার্চ অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীণ এশার নামাজের সময় হওয়ায় স্কুল কমিটি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের স্থলে রাত ৯টায় আযান ও পৌনে ৮টার পরিবর্তে রাত সাড়ে ৯টায় নামাজ অনুষ্ঠিত হয়।এর সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের কোন সম্পৃক্ততা নেই।

এশার আযান ও নামাজের সময় পিছিয়ে দেওয়ার সিন্ধান্তের মুহুর্তে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলেই এসে পৌঁছেননি। উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল এ বিষয়ে তার নাম জড়িয়ে ঘৃন্য অপ তৎপরতায় লিপ্ত হয়েছেন।

এ ব্যপারে ভুল ত্রুটি হয়ে থাকলে তার দায় স্কুল ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের বলেও তিনি অকপটে স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেন।এ নিয়ে ওই মসজিদের মুসল্লীদের সঙ্গে বসে বিষয়টির সুরহা করার পাশাপাশি পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান,এম এ লতিফ বহুমূখি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সুলতান হোসেন সিকদার, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক,মহিষাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম, মহিষাপোতা বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক আলহাজ্ব শাখওয়াত হোসেন, ইমাম মাওলানা মাসুদ করিম,উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির,চাখার দরবার মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ,মহিষাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না রাণী শীল,উম্মে সালমা,রীতা রাণী হালদার,মোসাম্মৎ রেবেকা পারভিন,ফৌজিয়া খানম,রিমি রেজা ও নিবেদিতা শীল প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net