, ,

গুরুতর অসুস্থ বিএনপি নেতা মধুকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক শিরীন!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::

গুরুতর অসুস্থ বরিশালের প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহমেদ মধুকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় তিনি অসুস্থ মধুর সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহমেদ মধু বরিশালের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি হাতেম আলী কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বরিশাল জেলা যুবদলের সাবেক সহসভাপতি, বরিশাল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ সময় তাঁর সুস্থতা কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net