মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
প্রকাশ পেলো কন্ঠ শিল্পী হুমায়রা বশির এর ‘অনুভূতির শিরায় শিরায়’ সংগীত অ্যালবাম

প্রকাশ পেলো কন্ঠ শিল্পী হুমায়রা বশির এর ‘অনুভূতির শিরায় শিরায়’ সংগীত অ্যালবাম

dynamic-sidebar

বিনোদন ডেস্ক | নারী দিবস উপলক্ষ্যে গুণী ও জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে শনিবার (০৯ মার্চ) প্রকাশ পেয়েছে প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির ও ছেলে রাজা বশিরের অ্যালবাম ‘অনুভূতির শিরায় শিরায়’।

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার স্টুুডিওতে অ্যালবামেরে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জি. এম. কাদের (এম.পি), সঙ্গীতজ্ঞ শেখ সাদি খান, ড. মাহফুজুর রহমান, সঙ্গীতশিল্পী তিমির নন্দী, খুরশীদ আলম, তপন চৌধুরী, শুভ্র দেব, রবি চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ ও লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।

অনুষ্ঠান শেষ পর্বে হুমায়রা বশিরের গাওয়া ‘অনুভূতির শিরায় শিরায়’ গানের মিউজিক ভিডিওটি উপস্থিতিকে দেখানো হয়।

বশির পরিবারের ভাই-বোনের অ্যালবামটিতে রয়েছে চারটি গান। গানগুলো হলো- অনুভূতির শিরায় শিরায়, টুকরো অভিমান, অশ্রু মিষ্টি লাগে, তানপুরা আছে পড়ে।

এর সবগুলো গানের কথা লিখেছেন নাট্যকার-উপস্থাপিকা-গীতিকবি অধরা জাহান। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন রাজা বশির। সঙ্গীতায়োজনে তাকে সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়ান সঙ্গীত পরিচালক স্টিভ। গানগুলো রেকর্ড হয়েছে সারগাম স্টুডিওতে।

চার গানের তিনটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সবগুলো গানের সুরারোপ করেছেন হুমায়রা বশির। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাজা বশির। আর এ অ্যালবামের মাধ্যমে সুরস্রষ্টা হিসেবে আত্মপ্রকাশ করলেন হুমায়রা বশির।

প্রখ্যাত কন্ঠ শিল্পী হুমায়রা বশির ও রাজা বশিরের ‘অনুভূতির শিরায় শিরায়’ অ্যালবামটিতে গীতিকার ছিলেন অধরা জাহান।

(০৯ মার্চ) অ্যালবামটি প্রকাশ পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net