বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৫

শিরোনাম :
উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট
ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

dynamic-sidebar

বরিশাল ছাত্রলীগের সর্বাধিক বিতর্কিত নেতা নাহিদ সেরনিয়াবাতের অবৈধ সেই ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নলছিটির দেশ ব্রিকস্ নামক ইট ভাটাটি গুড়িয়ে দেয়া হয়। সেই সাথে ভাটার পরিচালক হাজী মোহাম্মাদ আবদুস সালামকে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এমনকি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ডেও দন্ডিত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে- বরিশাল বিভাগে দেশ ব্রিকস্ নামে অনুমোদিত কোন ইটভাটা নেই। কিন্তু নলছিটির সুজাবাদ গ্রামে অবৈধভাবে নির্মিত ইটভাটায় ইট উৎপাদন করা হচ্ছিল। এমনকি সেখানে বিভিন্ন নামে বে-নামে ইট তৈরি করা হয়।
বরিশাল বিএম কলেজের অস্থায়ী কর্মপরিষদের সাবেক জিএস নাহিদ সেরনিয়াবাত এই ইট ভাটাটির মালিক হলেও তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম জানিয়েছেন- র‌্যাব ও ফায়ার সার্ভিস নিয়ে ভাটাটিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন করায় ৪ ধারায় ভাটার একজন পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে গুড়িয়ে ফেলা হয়েছে ইটভাটা ও ৩ লক্ষ কাঁচা ইট।

পরিবেশ অধিদপ্তরের এই অভিযান স্থানীয়দের স্বস্তি দিলেও মালিক নাহিদ সেরনিয়াবাতকে আইনের আওতায় না নিয়ে আসায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net