সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা ও সম্প্রসারণ অফিসের আয়োজনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. আমিনুল ইসলাম খান।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার ড. মোঃ হাসিনুর রহমান, প্রক্টর ড. সুব্রত কুমার দাস সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, পরিচালকবৃন্দ এবং দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

সেমিনারে মূখ্য আলোচক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষা, কর্মের প্রতি একাগ্রতা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করেন। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করলেই এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন মূখ্য আলোচক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net