মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯

শিরোনাম :
বিয়ের আসরে প্রেমিকাকে গুলি করে হত্যা!

বিয়ের আসরে প্রেমিকাকে গুলি করে হত্যা!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভারতের উত্তর প্রদেশে আশা নামে এক মেয়ের বিয়ে অনুষ্ঠান চলছিল পাশের গ্রামে অনিলের সঙ্গে। কিন্তু আশা অন্য পাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসায় তার প্রেমিক বিষয়টি নিতে পারেনি। তাই প্রেমিকার বিয়ের দিন চলে যান বিয়ের আসরে। পরে প্রেমিকাকে গুলি করে হত্যা পর নিজেও আত্মহত্যা করেন।

মঙ্গলবার উত্তরপ্রদেশের রায়বেরিলির বজরম্ভা থানায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এর পর বিয়ের অনুষ্ঠানে কনে ও তার প্রেমিকের মৃত্যুর পর হুলস্থুল কাণ্ড বেধে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরপ্রদেশের রায়বেরিলির বজরম্ভা থানার গাজিয়াপুর গ্রামের বাসিন্দা পুন্তিলালের মেয়ে আশা সেই নির্মম ঘটনার শিকার।

আশার বিয়ে হচ্ছিল উন্নাওয়ের আগাপুর গ্রামের বাসিন্দা অনিলের সঙ্গে। বিয়েবাড়িতে তখন বর পৌঁছানোর প্রস্তুতি চলছিল। বিয়ের অনুষ্ঠানে আগে থেকেই হাজির ছিল ঘাতক সেই প্রেমিক। প্রেমিকাকে বিয়ের সাজে দেখে ক্ষিপ্ত হয়ে যায় সে। পিস্তল বের করে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনের।

কনে গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে চিৎকার শুরু হয়ে যায়। আচমকা ঘাতক ওই প্রেমিক বন্দুক দিয়েই নিজের মাথায় গুলি করে বসেন। গুলিবিদ্ধ প্রেমিক প্রেমিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাদেরকে বাঁচানো যায়নি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বলছে, প্রেম সংক্রান্ত কারণেই হত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net