, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

বরিশালে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়ে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। সেই অভিযানে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে পরিচালিত দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) রাসেলের নেতৃত্বে শহরের ফজলুল হক অ্যাভিনিউ রোডের পুলিশ সুপারের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত এই অভিযান চলে।

কোতয়ালি পুলিশ জানিয়েছে, অন্তত আধা কিলোমিটার ফুটপাতে অভিযান চালিয়ে ২৫টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাশাপাশি ১৩ ব্যবসায়িকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁরা সড়ক বা ফুটপাতে আগামীতে ব্যবসা প্রতিষ্ঠানে দোকান বসাবেন না এই মর্মে মুচলেকা দিলে মুক্তি দেওয়া হয়েছে।

এই তথ্য নিশ্চিত করে এসি রাসেল জানিয়েছেন, ভ্রাম্যমাণ ব্যবসায়িরা শহরের অধিকাংশ ফুটপাত দখল করে দোকানদারি করে আসছিলেন। ফলে ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচলে চরম আকারে ভোগান্তি দেখা দেয়। এই বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তারা জানতে পেরে ব্যবসায়িদের উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার নিদের্শ দিয়েছেন। মুলত সেই নির্দেশনার আলোকে বুধবার অভিযান চালিয়ে ব্যবসায়িদের সরিয়ে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল উপযোগী করে তোলা হয়েছে।

এমনকি আগামীতে যেন কোন ব্যবসায়ি না বসে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net