বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪

শিরোনাম :
উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট
অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারীসহ ধরা খেলেন আ’লীগ নেতা!

অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারীসহ ধরা খেলেন আ’লীগ নেতা!

dynamic-sidebar

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলে এক নারীর সঙ্গে অবৈধ মেলামেশারত অবস্থায় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের দুইজনকে এ বিষয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি ঘটনা অস্বীকার করে মুঠোফোনের লাইন কেটে দেন।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এক নারীর সঙ্গে হোটেলে আপত্তিকর অবস্থায় জয় চৌধুরীকে ধরা হয়। পরে তাদের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করে জয় চৌধুরীকে ছেড়ে দেন। একই সঙ্গে এ বিষয়ে তাদের দুইজনকে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net